• আন্তর্জাতিক

‎যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি আজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইরান।
‎
‎ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম  জানায়, এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে তীব্র ও ভয়াবহ আক্রমণ ছিল, যা প্রায় তিন ঘণ্টা ধরে চলে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

‎বিপ্লবী গার্ড বাহিনী জানায়, এই হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরাইলের বিভিন্ন শহর, যার মধ্যে তেল আবিব ও হাইফা রয়েছে। এছাড়া ‘পশ্চিম জেরুজালেম’ এলাকাও লক্ষ্যবস্তু করা হয়—এটি বিতর্কিত জেরুজালেম শহরের সেই এলাকা যা বর্তমানে পুরোপুরি ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে।
‎
‎ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
‎
‎এএফপি’র সাংবাদিকরা জানিয়েছেন, জেরুজালেমে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজতে শোনা গেছে এবং দূরে বিস্ফোরণের শব্দও শোনা গেছে।
‎
‎ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার এই দফায় ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিলে থাকা যুক্তরাষ্ট্রের একাধিক লক্ষ্যবস্তু এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিকেও লক্ষ্য করে চালানো  হয়েছে।
‎
‎গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর শুরু হওয়া মধ্যপ্রাচ্যের এই সংঘাতের জবাবে ইরান ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।
‎
‎এর আগে ইরানের তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী জানায়, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং ইরাকের কুর্দি অঞ্চলের আরও তিনটি স্থাপনাকে লক্ষ্য করে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
‎
‎বিপ্লবী গার্ড বাহিনী মঙ্গলবার দাবি করেছে, হরমুজ প্রণালীর কাছে কোনো মার্কিন নৌবাহিনীর জাহাজ যাওয়ার ‘সাহস দেখায়নি’। এর আগে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী  ক্রিস রাইট বলেছিলেন, মার্কিন নৌবাহিনী একটি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পার হতে সহায়তা করেছে। তবে কয়েক মিনিটের মধ্যেই তিনি সামাজিক মাধ্যমে দেওয়া সেই পোস্টটি মুছে ফেলেন।
‎
‎আজ ভোরে উপসাগরীয় অঞ্চলে নতুন হামলার খবর পাওয়া গেছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে।

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo