• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে ইরান: আইআরজিসি ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যে প্রতিক্রিয়ায় তেহরান বলছে, যুদ্ধ কখন বন্ধ হবে তা ‘নির্ধারণ’ করবে ইরান।

‎ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জোর দিয়ে বলেছে, ‘সমীকরণ এবং এই অঞ্চলের ভবিষ্যত অবস্থা এখন তেহরানের বাহিনীর হাতে।’

‎ট্রাম্পের, ইরানের সংঘাত দ্রুতই শেষ হবে এই বিবৃতির প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছে আইআরজিসি।

‎আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ‘আমরাই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করব।’ এতে আরও বলা হয়, ‘এই অঞ্চলের সমীকরণ এবং ভবিষ্যতের অবস্থা এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে; আমেরিকান বাহিনী যুদ্ধ শেষ করবে না।’

‎ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ স্বল্পস্থায়ী হতে পারে, কিন্তু তিনি নতুন সর্বোচ্চ নেতা বেছে নেওয়া ইরানের বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হলে যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কার কথাও জানান।

‎কয়েক ঘন্টা পরে, মার্কিন কমান্ডার-ইন-চিফ সোশ্যাল মিডিয়ায় পোস্টে বলেন, ‘যদি ইরান এমন কিছু করে যা হরমুজ প্রণালিতে তেলের প্রবাহ বন্ধ করে দেয়, তাহলে তারা এখন পর্যন্ত যতটা আঘাত পেয়েছে তার চেয়ে বিশ গুণ বেশি মার্কিন যুক্তরাষ্টের আঘাত পাবে।’

মন্তব্য (০)





image

বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো কমলো তেলের দাম

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্য থেকে বিকল্প পথে তেল সরবরাহ অব্যাহত থ...

image

‘মক্কায় হামলার’ দাবি নিয়ে ইরানের প্রশ্ন

নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...

image

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল, ‘দুশ্চিন্তায়’ ভারত

নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের ...

image

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

নিউজ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার স...

image

মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল

নিউজ ডেস্ক : ইসরাইল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদ...

  • company_logo