• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎যুদ্ধে তিন পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত; আত্মসমর্পণ না করার ঘোষণা হিজবুল্লাহর ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র শক্তিশালী অবস্থানে আছে বলে দাবি করেছেন ট্রাম্প। তিন পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। তাদের যৌথ হামলার নতুন লক্ষ্যবস্তু তেহরানের সামরিক স্থাপনা। এদিকে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর প্রস্তাবটি সিনেটে ব্যর্থ হওয়ায় যেকোনো সামরিক অভিযানে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন নেই। রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। লেবাননেও হামলা জোরদার করেছে ইসরাইলি বাহিনী। কোনো শর্তেই আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠী।

‎ইরানের রাজধানী তেহরানে হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী। যৌথবাহিনীর হামলার নতুন লক্ষ্যবস্তু হয়েছে ইরানের রাজনৈতিক ও সামরিক স্থাপনা। তেহরানের বিভিন্ন অংশ থেকে মাঝেমধ্যেই ভেসে আসছে বিকট বিস্ফোরণের শব্দ। এরইমধ্যে দেশটিতে হতাহতে সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে।

‎এদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। মার্কিন ঘাঁটি ও ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত ১৯ দফা আক্রমণ চালিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। তাদের দাবি, ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি বেশ কিছু জায়গার উন্নত রাডার সিস্টেমকে সফলভাবে নিশানা করেছে তেহরান। তবে সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরাইল। এদিকে ইরাকের কুর্দিস্তানে ইরানবিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ওপরও হামলা চালিয়েছে ইরান।

‎এমন অবস্থায় ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধে এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। এটিকে ইরানের বিরুদ্ধে অসাধারণ অগ্রগতি বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

‎তবে বেপোরোয়া ট্রাম্পকে থামানোর পথও একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবাজ মনোভাব বন্ধ করতে আইনপ্রণেতাদের পদক্ষেপ নেয়ার আহ্বান জানান ডেমোক্রেট নেতা চাক শুমার। যদিও প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে উত্থাপিত প্রস্তাবটি ৫৩-৪৭ ভোটে নাকচ হয়ে যায়। ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপ নিতে বা যুদ্ধ চালিয়ে যেতে এখন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে না ট্রাম্পের।

‎দুই ঘনিষ্ঠ মিত্রের পতন ট্রাম্পের হাতে; নিন্দা জানানো ছাড়া সামরিক ঝুঁকি নেয়নি চীন
‎রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। নতুন করে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবিও করেছে দেশটি। আল-খারজ শহরে এগুলো ধ্বংস করা হয়। প্রতিবেশি আরব রাষ্ট্রগুলোর ওপর ইরানের চলমান হামলায় তীব্র ক্ষোভ জানিয়েছেন আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত।

‎যুদ্ধ বিস্তৃত হয়েছে লেবাননেও। দক্ষিণ লেবাননের অন্তত নয়টি শহরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ইসরাইলি সেনা। তাদের হামলায় এরইমধ্যে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। হিজবুল্লাহকে ধ্বংস করা ইসরাইলের মূল লক্ষ্য হলেও, সহজে পিছু পা হচ্ছে না সশস্ত্র গোষ্ঠীটি। কোনো শর্তেই আত্মসমর্পণে প্রশ্নই উঠে না বলে সাফ জানিয়ে দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম।

মন্তব্য (০)





image

ট্রাম্পকে ইরানে হামলার এখতিয়ার কে দিয়েছে

নিউজ ডেস্ক : গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরান...

image

‎ইরানে ছয়দিনে নিহত হাজার, পাল্টা হামলায় ৬০০ মার্কিন সেনা ...

আন্তর্জাতিক ডেস্ক: ছয়দিনের মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে...

image

ইরানে মার্কিন অপারেশনের নাম ‘এপিক ফিউরি’ কেন, যা জানা গেল

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে যেকোনো অভিযানের নামকরণের ক্ষে...

image

‎শ্রীলঙ্কার উপকূলে ডুবেছে ইরানের যুদ্ধজাহাজ, অন্তত ৩০ নৌস...

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার জলসীমার কাছে ভারত মহাসাগরে একট...

image

ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-ইসরা...

  • company_logo