• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের পর চার দিনে ইরানে ১ হাজার ৯৭ জন বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা)। নিহতদের মধ্যে ১৮১ জন শিশু, যাদের বয়স ১০ বছরের কম।

‎মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, একই সময়ে আহত হয়েছেন কমপক্ষে ৫ হাজার ৪০২ জন। আহতদের মধ্যেও অন্তত ১০০ জন শিশু রয়েছে।

‎হারানার তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিনে ইরানজুড়ে শত শত রাউন্ড বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনী। এসব হামলায় ইরানের সামরিক ঘাঁটির পাশাপাশি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

‎সংস্থাটি আরও জানিয়েছে, ইরানে নিহত ও আহতদের বিষয়ে বিভিন্ন সূত্র থেকে বিপুল তথ্য পাওয়া যাচ্ছে এবং সেসব তথ্য যাচাইয়ের কাজ চলমান রয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো বিস্তারিতভাবে পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো কমলো তেলের দাম

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্য থেকে বিকল্প পথে তেল সরবরাহ অব্যাহত থ...

image

‘মক্কায় হামলার’ দাবি নিয়ে ইরানের প্রশ্ন

নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...

image

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল, ‘দুশ্চিন্তায়’ ভারত

নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের ...

image

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

নিউজ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার স...

image

মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল

নিউজ ডেস্ক : ইসরাইল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদ...

  • company_logo