ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৭৮৭ জনের মৃত্যু হয়েছে। মার্কিন ভিত্তিক ইরানের মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, নিহতদের মধ্যে ১৭৬ জন শিশু এবং মোট ৭৪২ জন বেসামরিক নাগরিক রয়েছেন।
ইরানি পার্লামেন্টের স্বাস্থ্য কমিটির সদস্য ফাতেমেহ মোহাম্মদবেগি সোমবার বলেছেন, ইরানের নয়টি হাসপাতালে হামলা হয়েছে।
রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যমতে, গত শনিবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানের ১৫৩টি শহর এবং ৫০০টিরও বেশি অবস্থান লক্ষ্য করে এক হাজারের বেশিবার হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, তেহরানের গান্ধী হাসপাতালকে লক্ষ্য করে হামলার অভিযোগের জবাবে আইডিএফ জানিয়েছে, হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় দেশকে ওই হাসপাতালে হামলার জন্য দায়ী করেছে।
সূত্র: বিবিসি
নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...
নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...
নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...
নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...
নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

মন্তব্য (০)