ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত ৮৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
এই হামলায় দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি প্রাক-প্রাথমিক বালিকা বিদ্যালয় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
বালিকা বিদ্যালয়টিতে শনিবার সকালে হামলার সময় কমপক্ষে ১৭০ জন শিক্ষার্থী ছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হরমুজগান মেডিকেলের প্রধান বলেন, প্রদেশটির মিনাব ও জাসেকে ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের দুটি পৃথম হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির রাজধানী তেহরানে আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।
তবে ইরানের দাবি অনুযায়ী হতাহতের এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...
নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...
নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...
নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...
নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

মন্তব্য (০)