ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণে শোক পালন কর্মসূচি হিসেবে চলতি সপ্তাহে আবারও তেহরানের রাস্তায় নেমেছে সরকারবিরোধীরা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) যার অংশ হিসেবে দেশটির আমির কবির বিশ্ববিদ্যালয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এদিন আন্দোলনকারী ও সরকার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থানের ঘটনাও ঘটেছে। এ সময় ইসলামী বিপ্লবের আগের শাহ শাসনের পক্ষে স্লোগান দেয়া হয়।
উল্লেখ্য, গত মাসে, চরম মূল্যস্ফীতির জেরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল ইরানে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের অভিযোগ, সে বিক্ষোভে নিহত হয়েছে হাজার হাজার মানুষ।
তবে ইরানের পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। যদিও বিক্ষুব্ধ জনতার ওপর নির্বিচার গুলির অভিযোগ তুলে আন্দোলনকারীদের সমর্থনে এখনও বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে।
নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...
নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...
নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...
নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...
নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

মন্তব্য (০)