• লিড নিউজ
  • আন্তর্জাতিক

লস্কর-ই-তাইয়েবার সন্ত্রাসী হামলার আশঙ্কায় দিল্লিতে নিরাপত্তা জোরদার

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তাইয়েবা (এলইটি) ভারতের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলোকে তাদের লক্ষ্যবস্তু তালিকায় রেখেছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি ইঙ্গিত দেওয়ার পর, দেশটির প্রধান পর্যটন কেন্দ্র এবং উচ্চ-নিরাপত্তা অঞ্চল, লাল কেল্লাসহ সম্ভাব্য বিস্ফোরণের এলাকাগুলোতে নিরাপত্তা সতর্কতার জারি করেছে দিল্লি প্রশাসন।

‎শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
‎
‎হিন্দুস্তান টাইমস জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য সন্ত্রাসী হুমকির ইঙ্গিত পাওয়ার পর দিল্লির গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থানগুলোতে, বিশেষকরে, লাল কেল্লা এবং চাঁদনী চকের আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
‎
‎গোয়েন্দা সূত্র জানিয়েছে, চাঁদনী চক এলাকার একটি মন্দির সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। এছাড়াও সংবেদনশীল ধর্মীয় স্থান এবং জনাকীর্ণ জনসমাগমস্থলের স্থান লক্ষ্যবস্তু হতে পারে।
‎
‎পূর্বপ্রস্তুতি হিসেবে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং দিল্লি পুলিশের ইউনিটগুলো নিবিড় সমন্বয় বজায় রাখছে এবং সিসিটিভি পর্যবেক্ষণ, যানবাহন তল্লাশি এবং ঝুঁকিপূর্ণ স্থানে অতিরিক্ত কর্মী মোতায়েনের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। জরুরি পরিস্থিতির জন্য বোমা নিষ্ক্রিয়কারী দল ও ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে।
‎
‎উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি, পাকিস্তানের ইসলামাবাদের একটি মসজিদে বিস্ফোরণের প্রতিশোধ নেওয়ার জন্য সন্ত্রাসী গোষ্ঠীর প্রচেষ্টার সাথে এই কথিত পরিকল্পনার যোগসূত্র রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo