ফাইল ছবি
নিউজ ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) অনুভূত হওয়া এ ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮। একইদিনে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ৫.৮ মাত্রার এ ভূমিকম্পটি কাবুল থেকে প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল) উত্তর-পূর্বে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাজধানীর পশ্চিমে অবস্থিত বামিয়ান প্রদেশ ও ওয়ারদাক প্রদেশ-এর বাসিন্দারাও জানিয়েছেন, তারা কম্পন অনুভব করেছেন।
প্রায়শই আফগানিস্তানে ভূমিকম্প ঘটে, বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে। এই এলাকাতেই ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থল হওয়ায় ভূকম্পন বেশি অনুভূত হয়।
২০২৫ সালের আগস্টে দেশটির পূর্বাঞ্চলে ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে পাহাড়ি গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যায় এবং ২,২০০ এরও বেশি মানুষ নিহত হন বলে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল।
এর কয়েক সপ্তাহ পর উত্তর আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্পে অন্তত ২৭ জন নিহত হন।
এর আগে ২০২৩ সালে ইরান সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় হেরাত এলাকায় এবং ২০২২ সালে নানগারহার প্রদেশে বড় ধরনের ভূমিকম্পে শত শত মানুষ প্রাণ হারান এবং হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়।
এদিকে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
পাকিস্তনি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৯ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি এবং নওশেরায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
তথ্যসূত্র: সামা টিভি
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে না...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরো...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে...
আন্তর্জাতিক ডেস্ক: ভিনগ্রহের প্রাণ বা এলিয়েন নিয়ে দীর্ঘ...
নিউজ ডেস্ক : ভারতের অল্প বাজেটের এয়ারলাইন স্পাইসজেটকে বাংলাদ...

মন্তব্য (০)