• লিড নিউজ
  • আন্তর্জাতিক

প্রথম রোজায় স্বর্ণের দামে উত্থান

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বিশ্ব বাজারে বৃহস্পতিবারও স্বর্ণের দাম বেড়েছে। স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫,০১২ দশমিক ৮৩ ডলারে পৌঁছেছে। এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস ০ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫,০৩১ দশমিক ২০ ডলার। খবর রয়টার্সের।

স্বর্ণের দাম আগের সেশনে ২ শতাংশের বেশি বৃদ্ধির পর নতুন করে দাম বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদে ঝুঁকছেন। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যৎ মুদ্রানীতির দিকনির্দেশনা মূল্যায়ন করছেন।

বাজার বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অনিশ্চয়তা বাড়লে স্বর্ণের চাহিদা সাধারণত বৃদ্ধি পায়। কারণ বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে গিয়ে তুলনামূলক নিরাপদ বিনিয়োগে অর্থ স্থানান্তর করেন।

এদিকে ফেডারেল রিজার্ভের সুদের হার-সংক্রান্ত ভবিষ্যৎ অবস্থানও স্বর্ণবাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। সুদের হার কমার সম্ভাবনা থাকলে স্বর্ণের আকর্ষণ বাড়ে, আর কড়াকড়ি নীতি থাকলে দাম চাপে পড়ে।

পর্যবেক্ষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও মার্কিন মুদ্রানীতির ইঙ্গিতই এখন স্বর্ণবাজারের প্রধান নিয়ামক হিসেবে কাজ করছে।

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo