ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : মালয়েশিয়ার মুসলমানরা আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাসের রোজা পালন শুরু করবেন। আজ রাতে এ ঘোষণা দেন রক্ষক রাজার সিলমোহরধারী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ।
জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ঘোষণায় তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে নতুন চাঁদ দেখার উদ্যোগের পর রমজান শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। এ বছর রোজা শুরুর তারিখ নির্ধারণে ধর্মীয় কর্মকর্তারা দেশজুড়ে ২৯টি স্থানে সমবেত হয়ে চাঁদ দেখার চেষ্টা করেন।
তিনি আরও জানান, মালয়েশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রপ্রধান রাজা সুলতা ইব্রাহীমের ডিক্রির মাধ্যমে সকল রাজ্যের জন্য এ তারিখ নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে মালয় শাসকদের সম্মতি গ্রহণের পরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
এর মধ্য দিয়ে মালয়েশিয়ার মুসলিম সম্প্রদায় সিয়াম সাধনার পবিত্র মাস রমজানকে স্বাগত জানাতে প্রস্তুতি শুরু করেছেন।
নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্য থেকে বিকল্প পথে তেল সরবরাহ অব্যাহত থ...
নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...
নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের ...
নিউজ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার স...
নিউজ ডেস্ক : ইসরাইল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদ...

মন্তব্য (০)