• আন্তর্জাতিক

লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ লেবানন-সিরিয়া সীমান্তে একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়।

‎আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এ হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন সিরীয় নাগরিক খালেদ মোহাম্মদ আল-আহমাদ রয়েছেন।

‎হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারা দাবি করেছে, লেবাননে অবস্থানরত প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে)-এর সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি ইসরায়েল। খবর আল জাজিরার।

‎ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, লেবাননের মাজদাল আঞ্জার এলাকায় এই হামলা চালানো হয়। এ বিষয়ে পিআইজে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

‎পিআইজে একটি সশস্ত্র সংগঠন, যারা হামাসের সঙ্গে গাজায় ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। সংগঠনটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র হিসেবেও পরিচিত।

‎২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

‎জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পর গত এক বছরে ইসরায়েল ১০ হাজারের বেশি বিমান ও স্থল হামলা চালিয়েছে। সংস্থাটির মানবাধিকার দপ্তরের তথ্যমতে, এসব হামলায় অন্তত ১০৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ২১ জন নারী ও ১৬ জন শিশু রয়েছে।

‎এ ছাড়া একই সময়ে ইসরায়েলি বাহিনী অন্তত ১১ জন লেবানিজ বেসামরিক নাগরিককে অপহরণ করেছে বলেও জানিয়েছে জাতিসংঘ।

‎বারবার হামলার ঘটনায় গত মাসে জাতিসংঘের কাছে অভিযোগ করেছে লেবানন। দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইসরায়েলকে হামলা বন্ধ এবং লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে।

‎লেবাননের অভিযোগ অনুযায়ী, শুধু ২০২৫ সালের শেষ তিন মাসেই ইসরায়েল অন্তত দুই হাজার ৩৬ বার দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। পাশাপাশি লেবাননের পাঁচটি সীমান্ত এলাকা এখনও দখল করে রেখেছে ইসরায়েল, যার ফলে সীমান্তবর্তী ধ্বংসপ্রাপ্ত গ্রাম পুনর্গঠন এবং বাস্তুচ্যুত হাজারো মানুষের ঘরে ফেরা বাধাগ্রস্ত হচ্ছে।

মন্তব্য (০)





image

কূটনৈতিক আলোচনার মধ্যেই হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু ...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমাতে দুটি ভিন্ন কৌলশ নিয়ে এগ...

image

স্বর্ণের দরপতন, জানা গেল কারণ

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে সোমবার স্বর্ণের দাম কমার প্রবণতা দেখা গেছে। ডলা...

image

মাদুরোকে আটক করতে এআই‑ভিত্তিক টুল ব্যবহৃত হয়েছে

নিউজ ডেস্ক : ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক...

image

স্বর্ণের দরপতন, জানা গেল কারণ

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে সোমবার স্বর্ণের দাম কমার প্রবণতা দেখা গেছে। ডলা...

image

ওমরাহ শেষে ফেরার পথে একই পরিবারের চার জনসহ নিহত ৫ বাংলাদে...

নিউজ ডেস্কঃ ওমরাহ পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই...

  • company_logo