• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মুসলিম বিশ্বের অর্থনৈতিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সদস্য দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী ও সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 

ইস্তাম্বুলে আয়োজিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পরিবহণ মন্ত্রীদের এক সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় তিনি এই গুরুত্বারোপ করেন। 

প্রেসিডেন্ট এরদোগান বলেন, এশিয়া থেকে আফ্রিকা এবং ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিশাল ভৌগোলিক এলাকা জুড়ে মুসলিম দেশগুলোর অবস্থান। এই অঞ্চলের প্রাকৃতিক করিডোর, গতিশীল তরুণ জনশক্তি এবং দ্রুত বর্ধনশীল বাজারগুলোকে কৌশলগত শক্তিতে রূপান্তর করতে হলে একটি দক্ষ ও নির্ভরযোগ্য যোগাযোগ নেটওয়ার্ক অপরিহার্য।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সদস্য দেশগুলোর মধ্যে মহাসড়ক, রেলপথ, সমুদ্রবন্দর এবং বিমানবন্দরগুলোর সংযোগ শক্তিশালী হলে তা কেবল বাণিজ্যিক লেনদেনই বাড়াবে না, বরং দেশগুলোর মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক মিথস্ক্রিয়াকেও ত্বরান্বিত করবে। নিজের দেশের অবকাঠামোগত উন্নয়নের উদাহরণ টেনে তিনি বলেন, মারমারে রেল টানেল, ইউরেশিয়া টানেল এবং বড় বড় সেতু নির্মাণের মাধ্যমে তুরস্ক ইতোমধ্যে বৈশ্বিক বাণিজ্য পথে নিজেদের অবস্থান দৃঢ় করেছে। বিশেষ করে ট্রান্স-কাস্পিয়ান ইস্ট-ওয়েস্ট মিডল করিডোর প্রকল্পের মাধ্যমে তুরস্ক ঐতিহাসিক সিল্ক রোডকে আধুনিক আঙ্গিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।

এরদোগান স্পষ্ট করেন, তুরস্ক এই বিশাল বিনিয়োগগুলোকে কেবল জাতীয় স্বার্থে দেখছে না। তাদের মূল লক্ষ্য হলো ওআইসি সদস্য দেশগুলোর সঙ্গে সংহতি বাড়ানো এবং যৌথ প্রকল্পের মাধ্যমে আন্তঃসীমান্ত করিডোর তৈরি করা। 

সূত্র: আরটি নিউজ

মন্তব্য (০)





image

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, মেজরসহ ৪ সেন...

১

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে দেশট...

image

ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

২

যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের সামরিক কমান্ডারদের লক্ষ্য করে হামলা অব্য...

image

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আ...

৩

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা...

image

সাত হাজার ড্রোন-মিসাইল ছুড়েছে ইরান, পূর্ণ ক্ষতিপূরণ চাইল ...

৪

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে গত ফেব্রুয়ারির য...

image

সবচেয়ে বেশি বিলিয়নিয়ারের বসবাস যে দেশগুলোতে

৫

আন্তর্জাতিক ডেস্ক : চায়ের কাপে চুমুক দিয়ে কখনো কি ভেবেছেন, পুরো পৃথিবীতে ঠিক ...

  • company_logo