• আন্তর্জাতিক

‎কানাডায় হাইস্কুলে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার একটি হাইস্কুলে ভয়াবহ এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হঠাৎ স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়েছেন এক বন্দুকধারী। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেইসঙ্গে আহত হয়েছেন অনেকে। 

‎কানাডার স্থানীয় সময় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে এ হামলা ঘটনাটি ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

‎কানাডার আইনশৃঙ্খলা বাহিনী রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)-এর বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, ওই হাইস্কুলটির নাম টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল। হামলার পর ঘটনাস্থল থেকে ৬ জনকে নিহত এবং আরও প্রায় ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে আরসিএমপি। 

‎আহতদের উদ্ধারের পর হাসাপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও চারজনের মৃত্যু হয়। এছাড়া, ২ জনের জীবন সংকটাপন্ন। বাকি ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

‎হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হামলাকারী নিজেই নিজেকে ‘শেষ করে দিয়েছেন’ বলে ধারণা করছে আরসিএমপি।

মন্তব্য (০)





image

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছ...

নিউজ ডেস্ক : ভারতের মাটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধ...

image

সাত বছর পর ভারতে শি জিনপিং, সম্পর্কে নতুন আশার আলো

নিউজ ডেস্ক : দীর্ঘ সাত বছর পর ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে...

image

ট্রাম্পের প্রশংসা করে নেতানিয়াহু বললেন, ‘ইরান এখন সবচেয়ে ...

নিউজ ডেস্ক : ইরানের ওপর কঠিন অর্থনৈতিক অবরোধ এবং কঠোর চাপ সৃ...

image

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নি...

নিউজ ডেস্ক : লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ যাকার দ্বীপ দ...

image

মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান

নিউজ ডেস্ক : মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন কোনো দেশকে অন্...

  • company_logo