• আন্তর্জাতিক

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল বিজয় পেলেন বামপন্থি সেগুরো ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে সোশ্যালিস্ট পার্টির প্রার্থী আন্তোনিও হোসে সেগুরো বিশাল জয় পেয়েছেন। এবারের নির্বাচনে সেগুরোর জয়কে মধ্যপন্থি ও গণতান্ত্রিক শক্তির বড় জয় হিসেবে দেখা হচ্ছে।

‎রোববার (৮ ফেব্রুয়ারি) তারিখে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এবং কট্টর ডানপন্থি নেতা আন্দ্রে ভেনতুরাকে বড় ব্যবধানে পরাজিত করেছেন।

‎৯৯ শতাংশেরও বেশি ভোট গণনার পর দেখা গেছে, ৬৩ বছর বয়সি সেগুরো প্রায় ৬৬ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন, অন্যদিকে ভেনতুরার ঝুলিতে পড়েছে মাত্র ৩৩ দশমিক ২ শতাংশ ভোট। এই জয়ের মাধ্যমে সেগুরো আগামী পাঁচ বছরের জন্য পর্তুগালের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

‎পর্তুগালের রাজনীতিতে গত ৪০ বছরের মধ্যে এটিই প্রথম কোনো নির্বাচন যা দ্বিতীয় দফায় গড়িয়েছে। প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থীই এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় এই রান-অফ বা দ্বিতীয় দফার ভোটের আয়োজন করা হয়।

‎বিজয়ী হওয়ার পর এক ভাষণে সেগুরো জানান, তিনি সকল পর্তুগিজ জনগণের রাষ্ট্রপতি হবেন এবং দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লিয়েন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইতোমধ্যে তাকে অভিনন্দন জানিয়েছেন।

‎নির্বাচনি লড়াইয়ে পরাজিত হলেও ৪৩ বছর বয়সি আন্দ্রে ভেনতুরার প্রাপ্ত ভোট সংখ্যা তার রাজনৈতিক প্রভাব বাড়ারই ইঙ্গিত দিচ্ছে। গত বছরের সাধারণ নির্বাচনে তার দল 'চেগা' ২২.৮ শতাংশ ভোট পেয়েছিল, যা এবার ৩৩ শতাংশের উপরে পৌঁছেছে।

‎ভেনতুরা এই পরাজয় মেনে নিলেও দাবি করেছেন, তার দল পর্তুগালের ডানপন্থি রাজনীতির নেতৃত্ব দিচ্ছে এবং ভবিষ্যতে তারা দেশ শাসনের স্বপ্ন দেখছে।

‎গত কয়েকদিনের ভয়াবহ ঝড় এবং বন্যার কারণে পর্তুগালের কিছু এলাকায় ভোট গ্রহণে কিছুটা বিঘ্ন ঘটলেও সামগ্রিক ফলাফলে এর তেমন প্রভাব পড়েনি। ৩টি পৌরসভায় বন্যাজনিত কারণে ভোট এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে, যার ভোটার সংখ্যা মোট ভোটারের মাত্র ০.৩ শতাংশ।

‎পর্তুগালের প্রেসিডেন্টের পদটি মূলত আলংকারিক হলেও সংসদ ভেঙে দেওয়ার মতো বিশেষ ক্ষমতা তার হাতে থাকে। নবনির্বাচিত প্রেসিডেন্ট সেগুরো আগামী মার্চের শুরুর দিকে বর্তমান প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসার স্থলাভিষিক্ত হবেন।

মন্তব্য (০)





image

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে যা বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুম...

image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসা মসজিদে ৬৫ হাজার মুসল্লির জ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেম...

image

চুক্তিতে পৌঁছাতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ের ওপর বাড়ছে চাপ

নিউজ ডেস্ক : একটি আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন...

image

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : সাহারা মরুভূমির তীব্র দাবদাহে নাইজারের একটি প্র...

image

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

নিউজ ডেস্ক : নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-...

  • company_logo