• আন্তর্জাতিক

হজের ভিসা দেওয়া শুরু করল সৌদি আরব

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের হজ মৌসুম (১৪৪৭ হিজরি) জন্য আজ (রোববার) থেকে হজ ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব। এখনও পর্যন্ত প্রায় ৭ লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন করেছেন, যার মধ্যে ৩০,০০০ জন সরাসরি তাদের দেশের থেকে হজ প্যাকেজ বুক করেছেন।

‎হাজিদের আগমনের আগে সেবার প্রস্তুতি জোরদার করা এবং প্রক্রিয়াগুলো সহজ করার অংশ হিসেবে ভিসা ইস্যু শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

‎মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সব সেবা ও চুক্তি ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় সমস্ত আবাসন সংক্রান্ত চুক্তিও সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত প্রায় ৭ লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন করেছেন, যার মধ্যে ৩০,০০০ জন সরাসরি তাদের দেশের থেকে হজ প্যাকেজ বুক করেছেন।

‎ভিজিট ভিসা নিয়ে দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র
‎আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রায় ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ করা হয়েছে এবং ৭৩টি হজ অফিস তাদের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

‎বাংলাদেশ থেকে ২০২৬ সালের হজের জন্য নিবন্ধনকারী সরকারি ও বেসরকারি সকল হজযাত্রীকে সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্রে টিকা নেওয়া শেষে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। 

‎সৌদি নির্দেশনা অনুযায়ী, ফিটনেস সনদসহ ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে ভিসার জন্য আবেদন করতে হবে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া কেউ হজে অংশ নিতে পারবেন না। চাঁদ দেখা অনুযায়ী, পবিত্র হজ আগামী ২৬ মে হতে পারে। হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল থেকে।

মন্তব্য (০)





image

নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা

নিউজ ডেস্ক : নেপালের সাধারণ নির্বাচনে ভোট গণনা চলতে থাকলেও প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে র...

image

নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা

নিউজ ডেস্ক : নেপালের সাধারণ নির্বাচনে ভোট গণনা চলতে থাকলেও প...

image

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, ইরানে নিহত ১২৩০ ‎

নিউজ ডেস্কঃ সপ্তম দিনের মতো ইরানে যৌথ হামলা অব্যাহত রেখ...

image

ট্রাম্পকে ইরানে হামলার এখতিয়ার কে দিয়েছে

নিউজ ডেস্ক : গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরান...

image

‎যুদ্ধে তিন পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত; আত্মসমর্পণ...

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র শক্তিশালী...

  • company_logo