• আন্তর্জাতিক

গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গুলি করে হত্যা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশটির  জিনতান শহরে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

‎সাইফের বোন জানিয়েছেন, দেশটির আলজেরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে সাইফ মারা গেছেন। তবে কীভাবে সাইফ মারা গেছেন তা তিনি নিশ্চিত করেননি।

‎১৯৭২ সালে জন্মগ্রহণ করা সাইফ গাদ্দাফির সাম্রাজ্য পতনের আগ পর্যন্ত পশ্চিমাদের সঙ্গে লিবিয়ার সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

‎তার বাবার পর সাইফ আল-ইসলাম গাদ্দাফিকেই সবচেয়ে প্রভাবশালী এবং ভয়ংকর একজন ব্যক্তিত্ব হিসেবে ভাবা হতো। ২০১১ সালে এক অভ্যুত্থানে উৎখাত ও শেষ পর্যন্ত নিহত হওয়ার আগে ১৯৬৯ সাল থেকেই লিবিয়া শাসন করেছেন সাইফের বাবা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি।

‎উল্লেখ্য, ২০০৮ সালে তিনি যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার রিসার্চে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে নাগরিক সমাজের ভূমিকা বিশ্লেষণ করা হয়।

মন্তব্য (০)





image

বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো কমলো তেলের দাম

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্য থেকে বিকল্প পথে তেল সরবরাহ অব্যাহত থ...

image

‘মক্কায় হামলার’ দাবি নিয়ে ইরানের প্রশ্ন

নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...

image

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল, ‘দুশ্চিন্তায়’ ভারত

নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের ...

image

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

নিউজ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার স...

image

মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল

নিউজ ডেস্ক : ইসরাইল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদ...

  • company_logo