• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আলোচনায় ফিরতে প্রস্তুত ইরান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার জন্য ইরান এখনো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, উত্তেজনা নিরসনের একমাত্র পথ হলো কূটনীতি, আর সেই অবস্থান থেকে ইরান সরে আসবে না। খবর আল-জাজিরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) তুরস্কে অবস্থানকালে এক বক্তব্যে ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, যেকোনো আলোচনার ভিত্তি হতে হবে ‘ন্যায় ও আইনের শাসন’। তিনি জোর দিয়ে বলেন, চাপ বাড়লেও ইরান কূটনৈতিক প্রক্রিয়া ত্যাগ করবে না।

আব্বাস আরাঘচি বলেন, ‘আমরা কখনোই কূটনীতি থেকে সরে যাব না।’ তিনি উল্লেখ করেন, সংঘাতের বদলে সংলাপই ইরানের পছন্দের পথ।

তুরস্ক সফরের অংশ হিসেবে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা যখন তীব্র, তখনই তার এ মন্তব্য এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মন্তব্য (০)





image

বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো কমলো তেলের দাম

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্য থেকে বিকল্প পথে তেল সরবরাহ অব্যাহত থ...

image

‘মক্কায় হামলার’ দাবি নিয়ে ইরানের প্রশ্ন

নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...

image

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল, ‘দুশ্চিন্তায়’ ভারত

নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের ...

image

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

নিউজ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার স...

image

মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল

নিউজ ডেস্ক : ইসরাইল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদ...

  • company_logo