• লিড নিউজ
  • আন্তর্জাতিক

১৪ বছর পর করাচিতে নামল বাংলাদেশের বিমান

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের বিরতি ভেঙে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে পুনরায় সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে।

‎শুক্রবার (৩০ জানুয়ারি) ১৪৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তের সূচনা হয়। দীর্ঘ ১৪ বছর পর দুই দেশের মধ্যে আকাশপথের এই পুনর্মিলন দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

‎ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা ফ্লাইটটি করাচিতে অবতরণ করার পর সেটিকে ঐতিহ্যবাহী ‘ওয়াটার স্যালুট’ দিয়ে স্বাগত জানানো হয়। বিমানবন্দরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কেক কেটে এই পুনযাত্রার উদযাপন করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিন্ধুর গভর্নর কামরান তেসোরি এবং করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সাকিব সাদাকাত। অতিথিরা জানান, এই উদ্যোগ কেবল এভিয়েশন খাতের উন্নয়ন নয়, বরং দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের স্থবিরতা কাটানোর একটি বড় পদক্ষেপ।

‎প্রাথমিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা ও করাচির মধ্যে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই রুটটি চালু হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী ফ্লাইটের টিকিটগুলো এরই মধ্যে দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। যাত্রী ও ব্যবসায়ীরা মনে করছেন, সরাসরি এই যোগাযোগের ফলে পরিবারিক যাতায়াত, পর্যটন এবং বিশেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।

‎অনুষ্ঠানে সিন্ধুর গভর্নর কামরান তেসোরি তার বক্তব্যে বলেন, এই বিমান পরিষেবা চালুর মাধ্যমে দীর্ঘদিনের অনেক ষড়যন্ত্রের অবসান হলো। তিনি বিশ্বাস করেন, এর মাধ্যমে বাণিজ্য ও সংস্কৃতির আদান-প্রদান আরও বৃদ্ধি পাবে এবং দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে।

‎উপস্থিত অন্যান্য কর্মকর্তারাও আশাবাদ ব্যক্ত করেন যে সরাসরি যোগাযোগের এই সুফল দুই দেশের সাধারণ মানুষ অচিরেই ভোগ করতে শুরু করবেন।

মন্তব্য (০)





image

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে যা বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুম...

image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসা মসজিদে ৬৫ হাজার মুসল্লির জ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেম...

image

চুক্তিতে পৌঁছাতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ের ওপর বাড়ছে চাপ

নিউজ ডেস্ক : একটি আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন...

image

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : সাহারা মরুভূমির তীব্র দাবদাহে নাইজারের একটি প্র...

image

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

নিউজ ডেস্ক : নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-...

  • company_logo