• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভারতে বিমান ‍দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিতসহ নিহত ৫ ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভারতের মহারাষ্ট্রের বারামতিতে অবতরণের সময় এনসিপি নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় অজিত পাওয়ারসহ ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

‎আজ (বুধবার, ২৮ জানুয়ারি) সকালে বারামতি বিমানবন্দরে অবতরণের সময় এ ‍দুর্ঘটনা ঘটে। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিমানে অজিত পাওয়ার, তার নিরাপত্তাকর্মী এবং পাইলটসহ মোট ছয়জন আরোহী ছিলেন।

‎বারামতি বিমানবন্দরের ব্যবস্থাপক শিবাজি তাওয়ারে হিন্দুস্থান টাইমসকে জানান, বিমানটির রেজিস্ট্রেশন নম্বর ছিল ভিটি এসএসকে। এটি মুম্বাই থেকে চার্টার করা লিয়ারজেট-৪৫ বিমান।

‎অবতরণের সময় বিমানটি রানওয়ের পাশে ছিটকে পড়ায় দুর্ঘটনার শিকার হয়। বারামতি বিমানবন্দর একটি বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। সম্প্রতি তা মহারাষ্ট্র এয়ারপোর্ট ডেভেলপমেন্ট কোম্পানির হাতে হস্তান্তর করা হয়।

‎হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, অজিত পাওয়ার জেলা পরিষদ ইলেকশনের আগে চারটি জনসভায় যোগ দিতে বারামতির উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক সে সময়ই এ দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিল এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়টি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

মন্তব্য (০)





image

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে যা বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুম...

image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসা মসজিদে ৬৫ হাজার মুসল্লির জ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেম...

image

চুক্তিতে পৌঁছাতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ের ওপর বাড়ছে চাপ

নিউজ ডেস্ক : একটি আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন...

image

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : সাহারা মরুভূমির তীব্র দাবদাহে নাইজারের একটি প্র...

image

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

নিউজ ডেস্ক : নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-...

  • company_logo