• আন্তর্জাতিক

‎ফিলিপাইনে ৩৪২ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত অন্তত ১৫ ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে ৩৪০ জনের বেশি যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো বহু যাত্রী নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (২৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

‎স্থানীয় সময় সোমবার ভোরে ‘এমভি ত্রিশা কেরস্টিন–৩’ নামের ফেরিটি জাম্বোয়াঙ্গা বন্দর থেকে জোলো দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করে। কিছু সময় পরই ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়।

‎ফিলিপাইনের কোস্ট গার্ড জানিয়েছে, ফেরিটিতে মোট ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু ছিলেন। দক্ষিণ মিন্দানাও জেলার কোস্ট গার্ড কমান্ডার রোমেল ডুয়া জানান, এ পর্যন্ত ২১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ১৪৪ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

‎বাসিলান প্রদেশের টাউন মেয়র আর্সিনা লাজা কাহিং-নানোহ ফেসবুকে দেওয়া এক পোস্টে ফেরি ডুবির ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি কোস্ট গার্ডের উদ্ধার অভিযানের একটি ভিডিও শেয়ার করেন, যেখানে যাত্রীদের উদ্ধার এবং মরদেহ জাহাজে তোলার দৃশ্য দেখা যায়।

‎এদিকে বাসিলান জরুরি পরিষেবা সংস্থার কর্মকর্তা রোনালিন পেরেজ বার্তা সংস্থা এএফপিকে জানান, এ পর্যন্ত অন্তত ১৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। আহত ১৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেরি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ।

‎উল্লেখ্য, এর আগে শুক্রবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাও থেকে চীনের উদ্দেশে যাত্রাকালে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে যায়। ওই ঘটনায় দুই ফিলিপিনো নাবিক নিহত, ১৫ জন উদ্ধার এবং এখনো চারজন নিখোঁজ রয়েছেন।

মন্তব্য (০)





image

চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ...

image

‎ধ্বংসস্তূপ থেকে গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয় পুনর্গঠনের ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলের দীর্ঘ সামরিক অভিযানে গাজার শিক্ষা ব্য...

image

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস, একদিনেই কমল ১০ শতাংশ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধস নে...

image

মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, নিহত ১

নিউজ ডেস্ক : মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গুলির ঘটনা ঘট...

image

ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত গ্যাসক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা

নিউজ ডেস্ক : উত্তর ইরাকে কুর্দি নিয়ন্ত্রিত ‘খোর মোর&rs...

  • company_logo