• আন্তর্জাতিক

‎দক্ষিণ আফ্রিকায় স্কুলবাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ শিশু

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে একটি স্কুলগামী মিনিবাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৩ শিশু নিহত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত সেবোকেং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জন শিক্ষার্থী প্রাণ হারায় এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়। খবর বিবিসির। 
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৭টার দিকে বেসরকারি মিনিবাসটি প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় একটি গাড়িকে ওভারটেক করতে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সেটির প্রচণ্ড সংঘর্ষ হয়। দুর্ঘটনার ভয়াবহতায় মিনিবাসটি দুমড়েমুচড়ে যায় এবং আশপাশে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 
‎
‎জরুরি সেবা বিভাগ জানিয়েছে, আহত আরও পাঁচ শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় সেবোকেং ও কোপানং হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিনিবাস চালক নিজেও গুরুতর আহত হয়ে বর্তমানে পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন রয়েছেন। দক্ষিণ আফ্রিকার পুলিশ বিভাগ ট্রাকচালককে জিজ্ঞাসাবাদের পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে নিবিড় তদন্ত শুরু করেছে। 
‎
‎এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোতে মানসিক সহায়তা প্রদানের জন্য বিশেষ দল গঠনের নির্দেশ দিয়েছেন। 

মন্তব্য (০)





image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

১

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

২

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৩

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৪

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৫

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

  • company_logo