• লিড নিউজ
  • খেলাধুলা

সমঝোতার পর কাল থেকে বিপিএল শুরু

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : রাতের বৈঠকে সমঝোতার পর কাল থেকে আবার শুরু হচ্ছে বিপিএল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের কারণে তার পদত্যাগের দাবিতে আজ বিপিএলের দুটি ম্যাচ বয়কট করেন ক্রিকেটাররা।

এই দুটি ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান।

রাতে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

বিসিবির পরিচালক নাজমুল ইসলাম ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে বাজে মন্তব্য করেন।বিশ্বকাপে বাংলাদেশ না খেললে কতটা ক্ষতি হবে সেই প্রসঙ্গে বুধবার তিনি গণমাধ্যমে বলেন, বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে।  কারণ তারা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচ সেরা হলেও পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়।  এটা শুধুই ক্রিকেটারের পাওয়া।  বোর্ডের লাভ-ক্ষতি নেই।  অন্তত এই বিশ্বকাপের জন্য।

সাংবাদিকদের কাছে এই পাল্টা প্রশ্ন করে নাজমুল ইসলাম বলেন, আশানুরূপ পারফর্ম না করলে ক্রিকেটারদের বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে কোন যুক্তিতে? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ঐ টাকা ফেরত চাচ্ছি না কি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo