• খেলাধুলা

কোটি কোটি টাকা হারাতে পারেন বাবর-রিজওয়ান, কিন্তু কেন?

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : একাধিক শীর্ষ পাকিস্তানি ক্রিকেটার অভিযোগ তুলেছেন যে তারা একটি পনজি স্কিমের শিকার হয়েছেন। ভুক্তভোগী ক্রিকেটারদের মধ্যে আছেন অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং পেস তারকা শাহীন শাহ আফ্রিদি। এতে তাদের কোটি কোটি টাকা খোয়া যেতে পারে। একটি সূত্র জানিয়েছে, এই বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডের নজরে এসেছে এবং তারা এই আর্থিক প্রতারণার বিষয়টি দেখছে।

সূত্রটির বরাতে জানা গেছে, ডজন খানেক বর্তমান খেলোয়াড় – যার মধ্যে ফখর জামান, শাদাব খানের মতো তারকা ক্রিকেটারদের নাম আছে, তারা ছাড়াও আরও অনেকে আছেন যারা এই স্কিমের শিকার। এই তালিকায় একজন প্রাক্তন টেস্ট অধিনায়কও আছেন যিনি বড় অঙ্কের টাকা একটি পাকিস্তানি ব্যবসায়ীর কাছে বিনিয়োগ করেছিলেন।

সূত্র বলেছে, প্রাথমিকভাবে এই ব্যবসায়ী খেলোয়াড়দের কাছে সুপরিচিত ছিলেন এবং পাকিস্তান সুপার লিগের কিছু ফ্র্যাঞ্চাইজি স্পনসর করায়ও জড়িত ছিলেন। প্রথম কয়েক মাস খেলোয়াড়দের মুনাফা প্রদান করেছিলেন, কিন্তু পরে মুনাফা প্রদান বন্ধ করে দেন।

যখন প্রভাবিত খেলোয়াড়রা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, ব্যবসায়ী দাবি করেছেন যে তিনি বড় ক্ষতির মুখে পড়েছেন, যার মধ্যে তাদের বিনিয়োগসহ তার নিজস্ব অর্থও হারিয়েছেন এবং টাকা ফেরত দেওয়া সম্ভব নয়। এরপর তিনি ফোন বা মেসেজের কোনো উত্তর দেননি এবং দেশ ত্যাগ করেছেন।

অনেকে শুধু তাদের ব্যক্তিগত সঞ্চয় নয়, আত্মীয় ও ঘনিষ্ঠদের অর্থও বিনিয়োগ করেছিলেন। এটি মূলত একটি ব্যর্থ পনজি স্কিম। এখন এই খেলোয়াড়রা কোটি কোটি টাকা হারানোর শঙ্কায় আছেন।

সূত্রটি আরও জানিয়েছে, ক্রিকেটার ও তাদের সহযোগীদের মোট বিনিয়োগ এক বিলিয়ন রুপি (১০০ কোটি রুপি) ছাড়াতে পারে।

সূত্র- এনডিটিভি

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo