ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক মঙ্গলবার (২০ জানুয়ারি) পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে অবসরের ঘোষণা করেছেন। তিনি বলেছেন, অবসর নিলেও ক্রিকেটের প্রতি তার ‘উৎসাহ ও প্রেরণা’ সবসময়ই থাকবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আমি প্রতিটি মুহূর্ত এবং মাঠের ভেতর-বাইরে যেসব বন্ধু পেয়েছি, তাদের আমি গভীরভাবে মূল্যায়ন করি। কিন্তু এখন সময় এসেছে বিদায় জানানোর।’
পিএসএলের ১০ বছরের ক্যারিয়ারে শোয়েব করাচি কিংস, মুলতান সুলতানস, পেশাওয়ার জালমি এবং কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এই ফ্র্যাঞ্চাইজি লিগে মোট ৯৩টি ম্যাচে তার রান ২,৩৫০। তার গড় রান ৩৩.০৯ এবং স্ট্রাইক রেট ১২৭.৭৮। পাশাপাশি ১৫টি হাফ-সেঞ্চুরিও তার নামের পাশে রয়েছে।
উল্লেখ্য যে, শোয়েবের অবসরের এই বছরে এসেই পিএসএল এক নতুন যুগে প্রবেশ করছে। সম্প্রতি অনুষ্ঠিত নিলামে দুই নতুন দল—হায়দ্রাবাদ এবং সিয়ালকোট এই লিগে যুক্ত হয়েছে। ১১তম আসরটি চলবে ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত। এই আসরে মোট ৮টি দল অংশগ্রহণ করবে, যেখানে লাহোর কালন্দার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলবে।
স্পোর্টস ডেস্ক : স্পেনের ইতিহাসে সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মা...
নিউজ ডেস্ক : গেল বছর আর্সেনালের কাছে ফাইনালে হেরেছিল বা...
স্পোর্টস ডেস্ক : ফোর্বসের জরিপে আয়ের দিক থেকে শীর্ষে পর্তুগালের তারকা ফ...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়া...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কোচিং স্টাফের...

মন্তব্য (০)