ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনাল চলছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছে রাজশাহী ওয়ারিয়র্স।
ইনিংস ওপেন করতে নেমে দলকে উড়ন্ত সূচনা উপহার দিয়েছেনে দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। ওপেনিং জুটিতে ১০.২ ভলে ৮৩ রানের পার্টনারশিপ গড়েন তারা।
৩০ বলে দুই চার আর এক ছক্কায় ৩০ রান করে সাজঘরে ফিরেছেন পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান। দলকে শুরু থেকেই এগিয়ে নিচ্ছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার তানজিদ হাসান তামিম।
২৯ বলে ৬টি ছক্কার সাহায্যে গড়েছেন ফিফটি। টি-টোয়েন্টিতে এটা তার ২১তম ফিফটি। চলতি বিপিএলে এটা তার তৃতীয় ফিফটি। এর আগে ঢাকার বিপক্ষে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন তানজিদ।
চট্টগ্রাম এ নিয়ে তৃতীয় এবং টানা দ্বিতীয়বার ফাইনাল খেলছে। গত আসরে ফরচুন বরিশালের বিপক্ষে হেরে যায় তারা।
এর আগে ২০১৩ সালের ফাইনালে ঢাকার বিপক্ষে হেরে যায় চট্টগ্রাম। তৃতীয়বার ফাইনালে উঠে আজ প্রথম শিরোপার স্বাদ পেতে চায় শেখ মেহেদি হাসানের নেতৃত্বাধীন দলটি।
অন্যদিকে রাজশাহী বিপিএলের সপ্তম আসরে খুলনাকে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল। আজ ১২তম আসরে বিপিএলের দ্বিতীয় শিরোপা জিততে চায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।
স্পোর্টস ডেস্ক : স্পেনের ইতিহাসে সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মা...
নিউজ ডেস্ক : গেল বছর আর্সেনালের কাছে ফাইনালে হেরেছিল বা...
স্পোর্টস ডেস্ক : ফোর্বসের জরিপে আয়ের দিক থেকে শীর্ষে পর্তুগালের তারকা ফ...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়া...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কোচিং স্টাফের...

মন্তব্য (০)