• আন্তর্জাতিক

পুতিন নয়, শান্তি চুক্তি আটকে রেখেছেন জেলেনস্কি: ট্রাম্প ‎

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া নয়, সম্ভাব্য শান্তি চুক্তি আটকে রেখেছে ইউক্রেন। বুধবার (১৪ জানুয়ারি) ওভাল অফিসে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

‎মার্কিন প্রেসিডেন্ট মনে করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার প্রায় চার বছরের ইউক্রেন আক্রমণ শেষ করার জন্য প্রস্তুত, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কম প্রস্তুত।

‎ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় তিনি (পুতিন) একটি চুক্তি করতে প্রস্তুত। আমার মনে হয় ইউক্রেন একটি চুক্তি করতে কম প্রস্তুত।’

‎দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের এই বৃহত্তম সংঘাত কেন মার্কিন নেতৃত্বাধীন আলোচনার মাধ্যমে সমাধান হয়নি এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘জেলেনস্কি।’

‎ট্রাম্পের এই মন্তব্য জেলেনস্কির প্রতি তার অসন্তোষের ইঙ্গিত দেয়। ট্রাম্পকে মাঝে মাঝে মার্কিন মিত্রদের চেয়ে পুতিনের কথায় বেশি বিশ্বাস করতে দেখা গেছে, যা ইউক্রেন, ইউরোপীয় রাজধানী এবং মার্কিন আইনপ্রণেতাদের হতাশ করেছে।

‎রয়টার্স গত ডিসেম্বরে এক প্রতিবেদনে জানিয়েছিল যে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ক্রমাগত সতর্ক করে আসছে, পুতিন পুরো ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ইউরোপের অংশগুলো পুনরুদ্ধারের লক্ষ্য এখনও ত্যাগ করেননি। তবে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গ্যাবার্ড সেই সময়ে ওই প্রতিবেদনটি অস্বীকার করেছিলেন।

মন্তব্য (০)





image

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে যা বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুম...

image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসা মসজিদে ৬৫ হাজার মুসল্লির জ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেম...

image

চুক্তিতে পৌঁছাতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ের ওপর বাড়ছে চাপ

নিউজ ডেস্ক : একটি আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন...

image

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : সাহারা মরুভূমির তীব্র দাবদাহে নাইজারের একটি প্র...

image

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

নিউজ ডেস্ক : নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-...

  • company_logo