• আন্তর্জাতিক

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ থাইল্যান্ডের নাখন রাচাসিমা প্রদেশে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৭৯ জন। বিবিসি প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

‎প্রতিবেদনে বলা হয়, ব্যাংকক শহরের উত্তরে নাখন রাচাসিমা প্রদেশের বান থানন খোট এলাকায় আজ (বুধবার, ১৪ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

‎ট্রেনের বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে। এখন পর্যন্ত উদ্ধারকারীরা ২২টি মরদেহ উদ্ধার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

‎স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, লাওস সীমান্ত থেকে থাইল্যান্ডের রাজধানী পর্যন্ত একটি দ্রুতগতির রেলপথ নির্মাণ প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল ক্রেনটি। আর ট্রেনটি যাচ্ছিল রাজধানী ব্যাংকক থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে উবন রাচাসিমার দিকে।

‎অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিরাট ওই ক্রেন ভেঙে ট্রেনের একটি বগির ওপর পড়লে ট্রেনের বাকি অংশ লাইনচ্যুত হয়ে যায় এবং আগুন ধরে যায়। তাতেই এ হতাহতের ঘটনা ঘটে।

মন্তব্য (০)





image

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...

image

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ,...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুম...

image

বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো কমলো তেলের দাম

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্য থেকে বিকল্প পথে তেল সরবরাহ অব্যাহত থ...

image

‘মক্কায় হামলার’ দাবি নিয়ে ইরানের প্রশ্ন

নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...

image

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল, ‘দুশ্চিন্তায়’ ভারত

নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের ...

  • company_logo