• আন্তর্জাতিক

ইরানের অস্থিরতার নেপথ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্র, অভিযোগ পেজেশকিয়ানের ‎

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ক্রমবর্ধমান অর্থনৈতিক অসন্তোষ মোকাবিলার অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।  একই সঙ্গে তিনি ‘দাঙ্গাবাজ’ ও ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ যেন পরিস্থিতিকে সহিংস করে না তোলে—সে ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন। এছাড়া ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অস্থিরতার নেপথ্যে কাজ করারও অভিযোগ তোলেন তিনি।

‎রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে চলমান অস্থিরতা নিয়ে কথা বলেন পেজেশকিয়ান।

‎সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র এই অস্থিরতার নেপথ্যে কাজ করছে। তার ভাষায়, ‘যারা জুনে ইসরাইলের ১২ দিনের যুদ্ধে এই দেশকে আঘাত করেছিল, তারাই এখন অর্থনৈতিক ইস্যুকে সামনে রেখে এই অস্থিরতা উসকে দিচ্ছে।’

‎তিনি আরও বলেন, ‘তারা দেশের ভেতরে ও বাইরে কিছু মানুষকে প্রশিক্ষণ দিয়েছে, বাইরে থেকে কিছু সন্ত্রাসীকেও এনে জড়ো করেছে।’ এসব লোক রাসত শহরের একটি বাজারে হামলা চালিয়েছে এবং মসজিদে আগুন দিয়েছে বলেও দাবি করেন তিনি।

‎পেজেশকিয়ান বলেন, সরকার ব্যবসায়ীদের অভিযোগ শুনেছে এবং ‘যেকোনো উপায়ে’ তাদের সমস্যার সমাধান করা হবে। তবে তিনি জনগণকে আহ্বান জানান যেন তারা দাঙ্গাবাজদের দেশকে অস্থিতিশীল করার সুযোগ না দেয়।

‎তিনি বলেন, ‘দাঙ্গাবাজরা প্রতিবাদকারী মানুষ নয়। আমরা প্রতিবাদকারীদের কথা শুনছি এবং তাদের সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছি।’

‎২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশজুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন। ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

‎চলমান এ বিক্ষোভকে কেন্দ্র করে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে ‘হস্তক্ষেপের’ হুমকি দিয়েছেন। ইরানি নেতৃত্বকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি। গত শনিবারও ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের ‘সহায়তা দিতে প্রস্তুত’।

মন্তব্য (০)





image

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে যা বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুম...

image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসা মসজিদে ৬৫ হাজার মুসল্লির জ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেম...

image

চুক্তিতে পৌঁছাতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ের ওপর বাড়ছে চাপ

নিউজ ডেস্ক : একটি আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন...

image

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : সাহারা মরুভূমির তীব্র দাবদাহে নাইজারের একটি প্র...

image

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

নিউজ ডেস্ক : নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-...

  • company_logo