• খেলাধুলা

‘সবাই জীবনে একটু-আধটু মদপান করেছে’

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্প্রতি অ্যাশেজ সিরিজে হেরে কঠোর সমালোচনার মধ্যে পড়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। অ্যাশেজের মর্যাদা লাড়াইয়ে  লড়াইয়ে লজ্জাজনক হারের পর মদ খেয়ে মাতলামি করে ফের সমালোচিত ইংল্যান্ড ক্রিকেট দল।

সম্প্রতি নাইট ক্লাবে ইংলিশ তারকা হ্যারি ব্রুকের ‘কাণ্ড’ এবং বিতর্কিত নুসা ট্রিপ নিয়ে মুখ খুলেছেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রান্ডন ম্যাককালাম।

অ্যাশেজ সিরিজের হারের পর ইংল্যান্ডের ক্রিকেটাররা ৪ দিনের বিশ্রামে গিয়ে উদ্দাম পার্টিতে মত্ত হয়ে ওঠে। 

ইংলিশ তারকা বেন ডাকেটের একটি ভিডিও প্রকাশ্যে আসতেই ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড বেশ নড়েচড়ে বসেছে।

সেই ভিডিওতে দেখা যায় ডাকেট মদপান করে মাতাল হয়ে আছেন। একজন সমর্থকের সঙ্গে তিনি ঠিক করে কথা পর্যন্ত বলতে পারছেন না। 

এই ঘটনায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কড়া সমালোচনার মুখে পড়ছে। ব্রিটিশ সমর্থক এবং ধারাভাষ্যকাররা রীতিমতো ধুয়ে দিয়েছে বোর্ডকে। 

এই ঘটনায় ইংল্যান্ডের অধিনায়ক ব্র্যান্ডন ম্য়াককলাম বলেন, 'সত্যি কথা বলতে কী, আমাদের দলের অর্ধেক ক্রিকেটারই মদ্যপান করেন না। কখনও কেউ বিয়ার পান করেন। আমি মনে করি, প্রত্যেকেই তাঁদের জীবনে কখনও না কখনও একটু-আধটু মদ্যপান করেছেন।'

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo