• আন্তর্জাতিক

‎মার্কিন অভিযানে অন্তত ১০০ জনের প্রাণহানি হয়েছে— দাবি ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণের লক্ষ্যে শনিবার (৩ জানুয়ারি) চালানো মার্কিন হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন— এমন দাবি করেছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেয়ো।

‎বুধবার (৭ জানুয়ারি) এ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। দিয়োসদাদো কাবেয়ো বলেছেন, অভিযানের সময় মাদুরোর সঙ্গে আটক হওয়া তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাথায় আঘাত পান এবং মাদুরোর পায়ে চোট লাগে।

‎এর আগে, দেশটির সরকার নিহতের কোনও সংখ্যা অফিসিয়ালি জানায়নি। তবে সেনাবাহিনী তাদের নিহত ২৩ সদস্যের একটি তালিকা প্রকাশ করে।

‎ভেনেজুয়েলার কর্মকর্তারা বলেছেন, মাদুরোর নিরাপত্তা বাহিনীর বড় একটি অংশকে রীতিমতো ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। 

‎ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনের একটি সাপ্তাহিক অনুষ্ঠানে কাবেয়ো আরও বলেন, যারা যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন তারা সাহসী। এসময় তাদের প্রশংসা করেন তিনি।

‎উল্লেখ্য, সেনা সদস্যদের নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার দেশটিতে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।

মন্তব্য (০)





image

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...

image

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ,...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুম...

image

বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো কমলো তেলের দাম

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্য থেকে বিকল্প পথে তেল সরবরাহ অব্যাহত থ...

image

‘মক্কায় হামলার’ দাবি নিয়ে ইরানের প্রশ্ন

নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...

image

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল, ‘দুশ্চিন্তায়’ ভারত

নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের ...

  • company_logo