• আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ট্রাম্পের হামলার পক্ষে সাফাই ইতালির প্রধানমন্ত্রীর

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানকে 'বৈধ প্রতিরক্ষা' হিসেবে অভিহিত করে এর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই কট্টর ডানপন্থী নেতা শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে বলেন, ‘কোনো দেশের শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য বাইরের সামরিক শক্তি ব্যবহার করা সঠিক পথ নয়। তবে যেসব রাষ্ট্র কাঠামোগতভাবে মাদক পাচারের মতো অপরাধকে উসকে দেয় বা প্রশ্রয় দেয়, তাদের পক্ষ থেকে আসা 'হাইব্রিড অ্যাটাক' বা বহুমুখী হামলার হাত থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের রক্ষণাত্মক সামরিক পদক্ষেপ গ্রহণ করা সম্পূর্ণ যৌক্তিক।’

অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীর হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটক হওয়ার খবরকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মার্কিন অ্যাটর্নি জেনারেল হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ‘ভেনেজুয়েলার এই নেতাকে এখন মার্কিন বিচারব্যবস্থার ‘তীব্র রোষের’ মুখোমুখি হতে হবে।’ 

মাদুরো এবং তার স্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও সন্ত্রাসবাদে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘ কয়েক মাস ধরে বামপন্থী এই প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে প্রবল চাপ প্রয়োগ করা হচ্ছিল, এই সামরিক অভিযান ও আটক সেই প্রক্রিয়ারই চূড়ান্ত ফলাফল হিসেবে দেখা হচ্ছে।

 

মন্তব্য (০)





image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

১

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৩

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৪

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৫

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

  • company_logo