• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে কলেজ ছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (০৪ জানুয়ারি) মুনশুরপুর মনসাতলা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমান আদালতের বিচারক জানান, অভিযানকালে ১টি মামলা রুজু করা হয়।ইভটিজিংয়ের অপরাধে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় সুখেন চন্দ্র কর্মকার (২৯) নামের এক যুককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরো জানান, জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

দণ্ডপ্রাপ্ত সুখেন চন্দ্র কর্মকার বগুড়া জেলার নন্দীগ্রাম পৌরসভার গুন্দাইল গ্রামের সুনীল চন্দ্র কর্মকারেরর ছেলে। অন্যদিকে, ভুক্তভোগী সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

অভিযানকালে কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম, বেঞ্চ সহকারী মো. আল আমিন, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়ির সম্পদের তালিকা করছে দুদক

নিউজ ডেস্কঃ সেনাবাহিনী থেকে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসা...

image

‎জিয়াউল আহসানের জলসিড়ি বাড়িতে দুদকের অভিযান

নিউজ ডেস্কঃ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএ...

image

রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ রিজেন্ট গ্রুপের মালিক সাহেদ করিমকে গ্রেপ্তার করে...

image

‎সাইফুজ্জামানের বাসায় চলছে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

নিউজ ডেস্কঃ পলাতক সাবেক আওয়ামী সরকারের ভূমি মন্ত্রী সাই...

image

‎শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেট থেকে ১৬ কেজি স্বর্ণের ...

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভি...

  • company_logo