• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে ডাকাতি ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বসতবাড়িতে ঢুকে ডাকাতি ও গৃহবধূকে ধর্ষণের ঘটনার মামলায় মো. সাহেব আলী (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ জামালপুর।

সোমবার (২ মার্চ) দুপুরে র‌্যাব-১৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে রবিবার (১ মার্চ) দিবাগত রাতে নারায়ণগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সাহেব আলী উপজেলার ডিগ্রীরচর এলাকার ইব্রাহীম শেখের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত বছরের ৮ জানুয়ারি রাতে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রসহ ইসলামপুর উপজেলার এক নারীর বসতঘরে প্রবেশ করে নগদ তিন লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ প্রায় ছয় লাখ ৭৪ হাজার টাকার মালামাল লুট করেন। এ সময় ওই নারীকে তারা জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় মো. সাহেব আলীকে গ্রেপ্তার করা হয়।

জামালপুর র‌্যাব-১৪-এর কম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মেজর লাবিব আহমেদ বলেন, ‘ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি সাহেব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
 

মন্তব্য (০)





image

র‍্যাবের জালে ৮ মামলার পলাতক আসামি ডাকাত সর্দার আরিফ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমুদ্র উপকূলের ডাকাত সর্দার ...

image

সেন্টমার্টিন গভীর সমুদ্রে কোস্ট গার্ড অভিযান: ১৫ মানব প...

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে গভীর সমুদ্রে ...

image

পাঁচ মামলায় জামিনের পর আবারও শোন এরেস্ট আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মে...

image

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযান : ডাকাতের কবল থেকে ৪ জেলে...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে অস্ত্র- গোলাবারুদসহ  ড...

image

‎অবৈধ সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে অবৈধ সম্পদের ...

  • company_logo