ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে এক পুলিশ কনস্টেবলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন জামালপুর সদর থানার ওসি মোঃ নাজমুস সাকিব।
এর আগে মঙ্গলবার রাতে জামালপুর পৌরসভার খুপিবাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পৌরসভার খুপিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ কনস্টেবল মো. সাব্বির হোসেনসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—পুলিশ কনস্টেবল মো. সাব্বির হোসেন শেরপুর জেলার ভাগলঘর গ্রামের আব্দুল বারীর ছেলে, চরপক্ষিমারী ডাকপাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল লতিফের ছেলে মো. রমজান মিয়া এবং জামালপুরের বেলটিয়া গ্রামের মৃত মতিউর রহমানের মো. সুলতান মাহমুদ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুস সাকিব জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...
নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে প্রায় ১৬ মাস আগে উদ্ধার হওয়া ...

মন্তব্য (০)