• অপরাধ ও দুর্নীতি

উখিয়ায় আরসা কমান্ডার লালুসহ গ্রেপ্তার -৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার  প্রতিনিধি :কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি অভিযানে রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন  আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা)"র এক কমান্ডারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে দুজন শীর্ষ মাদক কারবারি । এ সময় দেশি-বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার ( ৪ ফেব্রুয়ারী)  উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে  মাদক কারবারি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মিজান(৩৫) ও মনজুর আলমের ছেলে রাকিব( ১৮)কে গ্রেপ্তার করা হয়। একই দিন সকালে কুতুপালং ক্যাম্প-১ (ওয়েস্ট) এর অভ্যন্তরে একটি চায়ের দোকান থেকে রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসা  কমান্ডার ও ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী জাহিদ হোসেন প্রকাশ লালু (৩৮)কে আটক করা হয়। 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বুধবার রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে তার আস্তানায় অভিযান চালিয়ে দুজন ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের বসতঘর তল্লাশি করে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, বাংলা মদ, চুরি ও ডাকাতিতে ব্যবহৃত অবৈধ দেশীয় অস্ত্র—দা, চাপাতি, ওয়ার কাটার, পকেট নাইফসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

এদিকে, একইদিন সকালে পৃথক এক অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসা কমান্ডার জাহিদ হোসেন লালুকে কুতুপালং ক্যাম্প-১ (ওয়েস্ট) এর অভ্যন্তরে একটি চায়ের দোকান থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। গ্রেপ্তারের সময় তার দেহ তল্লাশি করে দুই রাউন্ড গুলিসহ একটি ফাইভ স্টার পিস্তল উদ্ধার করা হয়।

সূত্র জানায়, জাহিদ হোসেন প্রকাশ লালু দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এছাড়াও সাবেক আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির নেতৃত্বে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের সাথেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে উখিয়া আর্মী ক্যাম্পের অধিনায়ক ১ ইস্ট বেঙ্গল ও উখিয়া-টেকনাফের ট্রান্সপোর্ট কমান্ডার লে. কর্নেল সায়মন সিকদার বলেন, পৃথকভাবে অভিযান পরিচালনা চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে৷ গ্রেপ্তারতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে৷

মন্তব্য (০)





image

পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের

নিউজ ডেস্ক : রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে...

image

নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

নিউজ ডেস্ক : রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে...

image

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ: ৩ জ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক...

image

আপন ভাগ্নে আর দুলাভাইয়ের হাতেই একই পরিবারের চারজন খুন

নওগাঁ প্রতিনিধি: পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধে নওগাঁর নি...

image

শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

নিউজ ডেস্ক : রাজধানীর শাপলা চত্বর হত্যাকাণ্ডসহ র‌্যাবে দায়িত্ব পালনকালে কথিত ক্রসফায়ার ঘট...

  • company_logo