• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে রিক্সা চালককে অপহরণের দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে রিকশা চালক মজনু মিয়া অপহরণ মামলার ১৩ বছর পর দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।

বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

সাজা প্রাপ্ত সেলিম ইসলামের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জের দিস্তাপাড়া গ্রামে এবং সোহেল ইসলামপুর উপজেলার চন্দনপুর গ্রামের বাসিন্দা ।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান- ২০১২ সালের ১২ জুন মজনু মিয়া ইসলামপুরের বাড়ি থেকে রিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি। পরে খোঁজাখোজির এক পর্যায়ে অপরিচিত নাম্বার থেকে ফোন করে তার ছেলেকে অপহরণ করা হয়েছে বলে জানায় এবং ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে। এ ঘটনায় ১৭ জুন মজনু মিয়ার বাবা খালেক মিয়া বাদী হয়ে ইসলামপুর থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি মামলা দায়ের করে। পরে পুলিশ তদন্ত করে আসামি সেলিম ইসলাম ও সোহেলের সম্পৃক্ত থাকার সত্যতা পায়।

এ ঘটনায় আদালত আসামী সেলিম ইসলামের উপস্থিতে রায় প্রদান করেন এবং আসামি সোহেল মিয়া পলাতক রয়েছে।

মন্তব্য (০)





image

বাসসের এমডি মাহবুবের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ তদন্তে ক...

নিউজ ডেস্ক : বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের ব্যবস্থা...

image

বাসসের এমডি মাহবুবের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ তদন্তে ক...

নিউজ ডেস্ক : বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের ব্যবস্থাপনা পরিচাল...

image

ঝিনাইদহে ভগ্নিপতির হাতে শ্যালক খুন

ঝিনাইদহ প্রতিনিধি : জমি নিয়ে দ্বন...

image

সাবরেজিস্ট্রি অফিসে ওয়াজেদ সিন্ডিকেট জমি রেজিস্ট্রি করতে ...

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুন্ডু সাবরেজিস্ট্রি অফিসে জমি সরকারী...

image

স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, সহযোগী অধ্যাপক নিয়োগে সমালোচনা

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি)...

  • company_logo