• লিড নিউজ
  • জাতীয়

বাণিজ্যমেলার তারিখ পরিবর্তন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি) শুরু হচ্ছে না ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এদিন পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলার উদ্বোধন করার কথা ছিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের।

তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোকের মধ্যে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন কার্যক্রম হবে না বলে জানা গেছে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, মেলার উদ্বোধন কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মেলা কবে শুরু হবে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ৩ জানুয়ারি উদ্বোধনের জন্য চেষ্টা করা হচ্ছে।

এদিকে ১ জানুয়ারি মেলা শুরুর সব কার্যক্রম সম্পন্ন ছিল বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: ভারতীয় হাই...

নিউজ ডেস্কঃ প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান ভা...

image

হাসিনাকে ফেরাতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সা...

image

রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে: পানিসম...

নিউজ ডেস্কঃ পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ব...

image

‎সৌদিতে নিহতদের মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবে ...

image

‎প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছে...

  • company_logo