ছবিঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদকঃ গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়ে চট্টগ্রামের লোহাগাড়া চরম্বা বিবিবিলা শান্তি বিহারে কঠিন চীবর দানোৎসবে ধর্ম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বিএনপি ও জামায়াতকে এক মঞ্চে এনে সৌহার্দ্য ও সম্প্রীতির দৃষ্টান্ত গড়লেন রকি বড়ুয়া। দ্বীর্ঘ কয়েক যুগের ইতিহাসে বৃহৎ রাজনৈতিক প্রতিপক্ষকে এই প্রথমবার শান্তিপূর্ণ ভাবে এক মঞ্চে দেখলেন লোহাগাড়াবাসী।রাজনৈতিক খবর পড়ুন
শুক্রবার (১৩ নভেম্বর) প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কাইছার লিংকনকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান বিবিবিলা শান্তি বিহারের সাংগঠনিক সম্পাদক ও বার্তা বাজার-এর প্রধান সম্পাদক রকি বড়ুয়া।
এর আগে সকালে ধর্মীয় আচার মেনে প্রথম পর্বে ধর্মদেশনা প্রদান করেন-ভদন্ত সুমিত্র মহাথেরো ও ভদন্ত রতনানন্দ মহাথেরো। ভোরের আলো ফুটতেই ধর্মীয় গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন সাজে ও পূজার সামগ্রী হাতে পুণ্যার্থীদের আগমন শুরু হয়। পুণ্যার্থীরা গ্রহণ করেন পঞ্চশীল ও অষ্টশীলসহ ধর্মদেশনা। সারাদিন বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান ও চলে বিশেষ প্রার্থনা।
প্রধান অথিতির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কাইছার লিংকন বলেন- সকল ধর্ম মানুষের বিশ্বাসের জায়গা সুদৃঢ় করে। তাই সরকার সকল ধর্মের ধর্মগুরুদের সম্মানার্থে চালু করেছেন সম্মানী ভাতা। শেখ মুজিব ২৫ মার্চ ভাঙা স্যুটকেস নিয়ে পালিয়েছিলেন। সে শিক্ষা তাঁর উত্তরসূরিও পেয়েছেন। তাই নেতাকর্মীদের ফেলে তাঁর মেয়েও পালিয়েছে। এই ফ্যাসিস্ট হাসিনা এ দেশে আর আসতে পারবে না। জনগণ তাঁকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি জনগণের সরকার, তাই বিএনপি আসলে দেশের উন্নয়ন হয়।
বিশেষ অথিতির বক্তব্যে স্থানীয় এমপি শাহজাহান চৌধুরী রকি বড়ুয়ার এমন উদ্যোগের প্রশংসা করে বলে- ধর্ম যার যার রাষ্ট্র সবার। রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। এসময় তিনি মন্দিরের অবকাঠামো ও শ্মশানের জন্য অনুদান আশ্বাস দেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্যসচিব মোহাম্মদ মোস্তফা জামান- জনগনণের প্রতি দ্বায়বদ্ধতা আছে বলেই আমরা জনগনের কাছে ফিরে আসি। ফ্যাসিস্টের পদাংক অনুসরণ করা যাবেনা। হাসিনার মতো যেনো দেশ ছেড়ে পালিয়ে যেতে না হয়।
এছাড়াও অতিথির বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন এবং বিএনপির বৈদেশিক বিষয়ক উপকমিটি ও কেন্দ্রীয় বিএনপির গবেষণা ও মনিটরিং টিমের সদস্য ড. আমিরুল ইসলামসহ রাজনৈতিক ও বিহার কমিটির নেতৃবৃন্দ।
নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থ...
নিউজ ডেস্ক : তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়া...
নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশ...
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক...
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যা...

মন্তব্য (০)