• জাতীয়

জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে, সোমেশ্বরী নদীর ওপর প্রায় ৬শত মিটার লম্বা কাঠের সেতু করে দিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাম এমপি। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিক ভাবে এই সেতুর উদ্বোধন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ একটি সেতুর অভাবে শিবগঞ্জ-দুর্গাপুর এলাকার মানুষের নদী পারাপারের ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় ছিলো। এলাকর সার্বিক দিক বিবেচনায়, সর্বস্তরের মানুষ, রিঙ্া, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল উপযোগী ২৪ লক্ষ টাকা ব্যয়ে দুইলাইন বিশিষ্ট বাঁশ-কাঠের এই সেতু নির্মাণ করে দেন ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সেতু দিয়ে শুধু যানবাহন পারাপার থেকে সামান্য টোল আদায় করা হবে এবং লভ্যাংশের সকল টাকাই স্থানীয় মসজিদ, মন্দির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমুলক কাজে বিতরণ করা হবে বলে ঘোষনা দেন তিনি। 

সেতু উদ্বোধন কালে মোনাজাত পরিচালনা করেন, মুফতি মাওলানা আব্দুর রব। এ সময় অন্যদের মাঝে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ, উপজেলা বিএনপি‘র সিনিয়র সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি‘র সভাপতি শাজাহান কবীর সরকার, সাধারণ সম্পাদক শাহআলম, বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণসহ সেতু কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন। 

স্কুলের শিক্ষার্থী রাজেশ্বরী রায় বলেন, নদীর ওপর কোন সেতু না থাকায় প্রায় প্রতিদিনই স্কুলে যেতে আমাদের সমস্যায় পড়তে হয়। এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের কথা ভেবে এবারও একটি কাঠের সেতু তৈরী করে দিয়েছেন মাননীয় ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এর জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। উনার কাছে আমাদের একটাই দাবী, উনি যেনো সোমেশ্বরী নদীর ওপর একটা স্থায়ী সেতু নির্মান করে দিবেন।

ওপর এক শিক্ষার্থী আহমেদ ওমর তাসবী বলেন, ব্যারিস্টার কায়সার কামাল আমাদের কাছে নৈতিক শিক্ষার এক আলোকবর্তিকা। তিনি একজন মহান ও মানবিক মানুষ। তিনি কথা আর মিল রয়েছে রাখেন বিধায় মহান আল্লাহ্ ওনাকে এতোবড় আসনে বসিয়েছেন। ধন্যবাদ জানাই অবহেলিত এলাকায় এতোবড় কাঠের সেতু নির্মান করে দেয়ার জন্য। এটি আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রগতির একটি নতুন সুযোগ সৃষ্টি করবে। আমি মনে করি, এই উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য (০)





image

কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি মনিরুল হক চৌধুরী

১

নিউজ ডেস্কঃ  কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার...

image

বিশ্ব ইতিহাসে ভাসানীর মতো নেতা আর আসবেন না: আবদুল হাই শিকদার

২

নিউজ ডেস্কঃ দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদ...

image

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৩

নিউজ ডেস্কঃ ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের...

image

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

৪

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষর...

image

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন...

৫

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদের স্...

  • company_logo