• লিড নিউজ
  • জাতীয়

সিস্টেম না বদলালে শুধু লোক দিয়ে দেশ বদলাবে না: উপদেষ্টা রিজওয়ানা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সিস্টেমের আমূল পরিবর্তন ছাড়া শুধু লোক বদলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণমাধ্যমের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, যারা আগুন লাগায় বা ককটেল বিস্ফোরণ ঘটায়, তারা আমাদের সবার অভিন্ন প্রতিপক্ষ।

‎উপদেষ্টা স্পষ্ট করেন যে, রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন, সহিংসতার মাধ্যমে কোনো ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব নয়। সাম্প্রতিক সময়ে ডেইলি স্টার ভবনে অগ্নিকাণ্ডের সময় আটকে পড়া ২৮ জন সংবাদকর্মীকে উদ্ধারের রুদ্ধশ্বাস পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য ছিল সবাইকে নিরাপদে বের করে আনা। প্রো-অ্যাকটিভ না হওয়ায় গণমাধ্যমের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সরকার হিসেবে আমরা সেই বেদনা গভীরভাবে অনুভব করছি।

‎সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে পেশাদারিত্বের জায়গায় কোনো আপস করা চলবে না। তিনি আক্ষেপ করে বলেন, বর্তমানে প্রতিটি মানুষের ওপর কোনো না কোনো রাজনৈতিক ট্যাগ বসিয়ে দেওয়ার এক অদ্ভুত প্রবণতা তৈরি হয়েছে। কারো রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু পেশাগত দায়িত্ব পালনের সময় তার প্রতিফলন ঘটানো যাবে না। গণতন্ত্র ও গণমাধ্যমকে একে অপরের পরিপূরক উল্লেখ করে তিনি বলেন, যারাই ভয়ের পরিবেশ সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন।

‎পুরো ভেঙে পড়া একটি প্রশাসনিক সিস্টেম নিয়ে বর্তমান সরকারকে কাজ করতে হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, আমাদের শুরু থেকেই ক্রাইসিস ম্যানেজমেন্ট বা সংকট মোকাবিলায় বড় ভূমিকা পালন করতে হচ্ছে। নিজের বাসার সামনে ককটেল বিস্ফোরণের উদাহরণ দিয়ে তিনি বলেন, এই কমন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে হলে আমাদের একে অপরকে প্রতিপক্ষ ভাবলে চলবে না। সিস্টেম সংস্কারে সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই বলেও তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।

মন্তব্য (০)





image

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকারও বেশি

নিউজ ডেস্ক : দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অংক আবারও বড় আক...

image

আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষ...

নিউজ ডেস্ক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...

image

সাক্ষীদের বর্ণনায় উঠে এলো রামিসা হত্যাকাণ্ডের ভয়াবহতা

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের ...

image

প্রবাসী কার্ড চালু হলে বিএমইটি কার্ড থাকবে না: প্রবাসীকল্...

নিউজ ডেস্ক : প্রবাসীদের জন্য একক ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে...

image

পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি

নিউজ ডেস্ক : ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নির্ধারিত তারিখ পরিব...

  • company_logo