• লিড নিউজ
  • জাতীয়

ভোটের প্রচারণায় মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ। 

বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক অফিস আদেশে অধ্যাপক আলী রীয়াজকে এ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।

ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবারের জাতীয় নির্বাচন বিশেষ করে গণভোট নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের তরফ থেকে এ প্রচার কাজের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রীয়াজ।

গত ১৩ নভেম্বর অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করেন।

 

মন্তব্য (০)





image

বাংলাদেশ আশা করে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষা...

image

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বি...

নিউজ ডেস্ক : দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক স...

image

বাংলাদেশ চায় হাসিনা এবং হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্ব...

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারত...

image

‎আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প...

নিউজ ডেস্কঃ আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্য...

image

‎ফ্যাসিবাদী সময়ের কৃত্রিম ফলাফলের সংস্কৃতি ভেঙে নিরপেক্ষ ...

নিউজ ডেস্কঃ সদ্য প্রকাশিত চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষ...

  • company_logo