• জাতীয়

‎তারেক রহমানের প্রত্যাবর্তন: শাহজালালে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ১৭ বছরের বেশি সময় ধরে বিদেশে নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। তার প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

‎বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, নিরাপত্তায় কোনও ফাঁকফোকর না রেখে পুরো এলাকাজুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বিমানবন্দরের ভেতরে বৈধ টিকিটধারী যাত্রী ছাড়া আর কেউ যেন প্রবেশ করতে না পারে সে জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তখন সহযাত্রী বা ভিজিটর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

‎বেবিচক আরও বলছে, যাত্রীসেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা ঠিক রাখতেই এই সাময়িক ব্যবস্থা নেয়া হয়েছে।

‎বিভিন্ন বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছেন।

মন্তব্য (০)





image

বাংলাদেশ আশা করে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষা...

image

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বি...

নিউজ ডেস্ক : দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক স...

image

বাংলাদেশ চায় হাসিনা এবং হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্ব...

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারত...

image

‎আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প...

নিউজ ডেস্কঃ আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্য...

image

‎ফ্যাসিবাদী সময়ের কৃত্রিম ফলাফলের সংস্কৃতি ভেঙে নিরপেক্ষ ...

নিউজ ডেস্কঃ সদ্য প্রকাশিত চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষ...

  • company_logo