• জাতীয়

যেসব সেবা পাবেন ভূমি অফিসে

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : আমরা অনেকেই জমিসংক্রান্ত বিষয় কিছুই জানি না। সে জন্য ভূমিবিষয়ক যে কোনো সমস্যা কিংবা জিজ্ঞাসার জন্য ভূমি অফিস কিংবা ভূমি সহায়তা কেন্দ্রে যোগাযোগ করা উচিত। দেশের নাগরিকের জন্য জমিবিষয়ক তথ্য জানা যাবে। এসব জানতে উপজেলাপর্যায়ে গড়ে তোলা হয়েছে ভূমি অফিস। উপজেলাপর্যায়ে ভূমিসংক্রান্ত যে কোনো বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন ‘এসিল্যান্ড’ বা ‘সহকারী কমিশনার (ভূমি)’। পদটি দেশ ও জনগণের ভূমি‑ব্যবস্থাপনা‑শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ স্থানে থেকে কাজ করার সুযোগ দেয়।

ভূমি অফিসে যাওয়ার আগে কিছু সেবা সম্পর্কে জেনে নিন—

* অর্পিত সম্পত্তির লিজ নবায়ন

* অর্পিত সম্পত্তির লিজের নাম পরিবর্তনসহ লিজ নবায়ন

* পরিত্যক্ত সম্পত্তি (এপি) ইজারা নবায়ন।

* ভূমির শ্রেণি পরিবর্তনের আবেদন নিষ্পত্তি

* খতিয়ানের করণিক ভুল সংশোধন

* বন্দোবস্তকৃত খাসজমির দখল বুঝিয়ে দেওয়া

* ভূমিহীনদের মাঝে কৃষি খাসজমি বন্দোবস্ত প্রদান

* অকৃষি খাসজমি বন্দোবস্ত প্রদান 

* রিটার্ন বাতিল বা রিটার্ন দাখিলের মাধ্যমে ভূমি উন্নয়ন কর হার নির্ধারণ

* ভূমি উন্নয়ন কর নির্ধারণে ভূমির ব্যবহার ভিত্তিক শ্রেণি পরিবর্তনের আবেদন নিষ্পত্তি

* হাটবাজারের চান্দিনা ভিটি ব্যবহারের লাইসেন্স নবায়ন

* নামজারি ও জমাভাগ বা জমা একত্রিকরণের আদেশের রিভিউ

* হাটবাজারের চান্দিনা ভিটি ভূমি ব্যবহারের লাইসেন্সধারীর নাম পরিবর্তনসহ নবায়ন

* নামজারি ও জমাভাগ বা জমা একত্রিকরণ

* ভূমি উন্নয়ন কর নির্ধারণীর আপত্তি নিষ্পত্তি

* আদিবাসীদের জমি হস্তান্তরের অনুমতি প্রদান

* দেওয়ানী আদালতের রায় বা আদেশ মূলে রেকর্ড সংশোধন

* জমির অখণ্ডতার সনদের জন্য আবেদন নিষ্পত্তিকরণ

* পরিত্যক্ত সম্পত্তির (এপি) ইজারাগ্রহীতার নাম পরিবর্তন

* নামজারি ও জমাভাগ বা জমা একত্রিকরণ কেসের ডুপ্লিকেট খতিয়ান প্রদান

* নামজারি ও জমাভাগ বা জমা একত্রিকরণ বা বিবিধ কেসের আদেশের নকল বা সার্টিফাইড কপি প্রদান

* সিকস্তি জনিত ভূমি উন্নয়ন করের হার পুনর্নির্ধারণের আবেদন নিষ্পত্তি

* করাতকল স্থাপনের জন্য জমির মালিকানার প্রত্যয়নপত্র প্রদান

* হাটবাজারের চান্দিনা ভিটি একসনা বন্দোবস্ত প্রদান

 

মন্তব্য (০)





image

বাংলাদেশ আশা করে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষা...

image

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বি...

নিউজ ডেস্ক : দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক স...

image

বাংলাদেশ চায় হাসিনা এবং হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্ব...

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারত...

image

‎আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প...

নিউজ ডেস্কঃ আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্য...

image

‎ফ্যাসিবাদী সময়ের কৃত্রিম ফলাফলের সংস্কৃতি ভেঙে নিরপেক্ষ ...

নিউজ ডেস্কঃ সদ্য প্রকাশিত চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষ...

  • company_logo