• লিড নিউজ
  • আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলীয় কাউন্টি তাইতুংয়ে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) হওয়া ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৫টা ৪৭ মিনিটে ১০ কিলোমিটার (৬.১ মাইল) গভীরতায় ভূমিকম্পটির উৎপত্তি হয়।

ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১১.৯ কিলোমিটার। কম্পনের প্রভাব রাজধানী তাইপেইসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়। 

পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ৪৭ মিনিটে (০৯:৪৭ ইউটিসি) তাইতুং শহরের কাছে প্রায় ৬.০ মাত্রার আরেকটি কম্পন রেকর্ড করা হয়।

তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত দ্বীপটির পরিবহন নেটওয়ার্কে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

মন্তব্য (০)





image

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতার...

নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...

image

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...

image

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ,...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুম...

image

বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো কমলো তেলের দাম

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্য থেকে বিকল্প পথে তেল সরবরাহ অব্যাহত থ...

image

‘মক্কায় হামলার’ দাবি নিয়ে ইরানের প্রশ্ন

নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...

  • company_logo