• আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও কয়েকটি দেশের ওপর নিষেধাজ্ঞা, তালিকায় কারা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে পূর্ণমাত্রার ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকায় নতুন করে আরও ৭টি দেশ যুক্ত করেছে মার্কিন প্রশাসন। এর ফলে এসব দেশ ও ভূখণ্ডের নাগরিকেরা এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‎ঘোষণায় পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকায় রয়েছে আরব-আফ্রিকান দেশ লাওস, সিয়েরা লিওন, বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান ও সিরিয়া।

‎এর আগে গত জুনে ১২টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন। দেশগুলো হলো— ইরান, আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

‎এছাড়া আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় নতুন করে ১৫টি দেশ যুক্ত হয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯টিতে।

‎তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বিধিনিষেধের মুখে পড়তে হবে। হোয়াইট হাউসের দাবি, এসব দেশে নাগরিকদের তথ্য স্ক্রিনিং, যাচাই-বাছাই ও তথ্য বিনিময়ে গুরুতর ঘাটতি পেয়েছে তারা।

মন্তব্য (০)





image

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে যা বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুম...

image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসা মসজিদে ৬৫ হাজার মুসল্লির জ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেম...

image

চুক্তিতে পৌঁছাতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ের ওপর বাড়ছে চাপ

নিউজ ডেস্ক : একটি আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন...

image

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : সাহারা মরুভূমির তীব্র দাবদাহে নাইজারের একটি প্র...

image

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

নিউজ ডেস্ক : নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-...

  • company_logo