• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে বাবলু টি কোম্পানির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় রাজ্জাক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বাবলু টি কোম্পানি-র বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কোম্পানি কর্তৃপক্ষ। 

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও শহরের এক রেস্তোরায় বাবলু টি কোম্পানি পক্ষে লিখিত অভিযোগ পড়ে শোনান প্রতিষ্ঠানটির ম্যানেজার হুমায়ুন কবির রেজা।  

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, শনিবার (১৩ ডিসেম্বর) জেলার বালিয়াডাঙ্গীতে জনৈক তাজমুল ও বুলবুল নামে দুই ব্যক্তি সংবাদ সম্মেলন করে বাবলু টি কোম্পানির বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছেন তা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক, বানোয়াট ও ভিত্তিহীন। তার বক্তব্যের মাধ্যমে কোম্পানির সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। 

বাবলু টি কোম্পানি আরও জানায়, তাজমুল ও বুলবুলের সঙ্গে করা সাময়িক অস্থায়ী লিজ চুক্তি ইতোমধ্যে গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে বাতিল করা হয়েছে। চুক্তি বাতিলের বিষয়টি রেজিস্টার্ড ডাকযোগে সংশ্লিষ্ট অস্থায়ী লিজগ্রহীতাদের কাছে প্রেরণ করা হয়েছে। এরপর তারা কোম্পানির চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলুকে তার whatsapp নাম্বারে হুমকির একটি রেকর্ড পাঠান। পরে নিজের নিরাপত্তা জন্য বালিয়াডাঙ্গী থানায় একটি জিডি করেন। 

এবিষয়ে অভিযুক্ত মো: তাজমুল ও বুলবুল এর সাথে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি। 

এব্যাপারে থানায় জিডির বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, বাবলু টি কোম্পানি-র চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo