• আন্তর্জাতিক

রাখাইনের হাসপাতালে বোমা হামলার নিন্দা জানাল বাংলাদেশ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে রাখাইনে সহিংসতার বৃদ্ধি ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় দেশটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে। খবর অনুযায়ী, গত বুধবার রাতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন একটি হাসপাতালে বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ৩৪ জন রোগী ও চিকিৎসক নিহত এবং ৮০ জনের বেশি আহত হন। হামলাটি মারাউক-ইউ শহরের জেনারেল হাসপাতালে ঘটে।

মিয়ানমারের সামরিক বাহিনী এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। জান্তা সরকার দীর্ঘদিন ধরে দেশটির বিভিন্ন জাতিগত বিদ্রোহী গোষ্ঠী ও সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

বিবৃতিতে বাংলাদেশ সব বেসামরিক নাগরিক এবং স্থাপনার সুরক্ষা নিশ্চিত করার গুরুত্বের উপর জোর দিয়েছে এবং রোহিঙ্গা ও রাখাইন সম্প্রদায়সহ সকল জনগোষ্ঠীকে সহিংসতা থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছে।

 

মন্তব্য (০)





image

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ...

নিউজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্ত...

image

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতার...

নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...

image

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...

image

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ,...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুম...

image

বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো কমলো তেলের দাম

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্য থেকে বিকল্প পথে তেল সরবরাহ অব্যাহত থ...

  • company_logo