• আন্তর্জাতিক

‎ফের অশান্ত পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত, ব্যাপক গোলাগুলি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ফের অশান্ত হয়ে উঠেছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত; বড় ধরনের গোলাগুলির ঘটনা ঘটেছে দুই দেশের বাহিনীর মধ্যে। 
‎
‎শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে দুই দেশের কর্মকর্তারাই বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের
‎
‎আফগান তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র অভিযোগ করেন, আফগান বাহিনী চামান সীমান্তে অযৌক্তিকভাবে গুলি চালানো শুরু করে।
‎
‎অন্যদিকে, পাকিস্তানের মুখপাত্র মুশাররফ জাইদি বলেন, পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং নিজেদের ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ।
‎
‎চলতি সপ্তাহের শুরুতে ব্যর্থ শান্তি আলোচনার পর এই গোলাগুলির ঘটনা ঘটলো। যদিও উভয় দেশই নাজুক যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছিল।
‎
‎গত সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠিত এই বৈঠক ছিল কাতার, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় চলমান আলোচনার সর্বশেষ ধাপ, যার উদ্দেশ্য ছিল অক্টোবরের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর উত্তেজনা কমানো।
‎
‎রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিরোধের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে নিরাপত্তা ইস্যু। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানে আশ্রয় নেয়া জঙ্গিরাই পাকিস্তানে সাম্প্রতিক হামলাগুলো চালিয়েছে। এসব হামলার মধ্যে আফগান নাগরিকদের জড়িত আত্মঘাতী বোমা হামলার কথাও উল্লেখ করেছে পাকিস্তান। তবে কাবুল এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির জন্য আফগানিস্তানকে দায়ী করা যাবে না।
‎
‎উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষে জড়ায় পাকিস্তান-আফগানিস্তান, যেখানে প্রাণ হারান বহু মানুষ।

মন্তব্য (০)





image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

১

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৩

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৪

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৫

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

  • company_logo