• আন্তর্জাতিক

‎গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা, নিহত ৭০ হাজার ছাড়াল

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের গণহত্যা চালানোর গতি কমেনি। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সামরিক বাহিনীর নৃশংস হামলায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরার।
‎
‎যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (২৯ নভেম্বর) জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৭০ হাজার ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া এই গণহত্যার পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বর হামলায় আহত হয়েছে আরও এক লাখ ৭০ হাজার ৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক।
‎
‎গত মাসে যুক্তরাষ্ট্রের উদ্যোগে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হলেও নৃশংসতা থামায়নি ইসরায়েল। সর্বশেষ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে বানি সুহেইলায় ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হয়েছে দুই ফিলিস্তিনি শিশু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকাটির আল-ফারাবি স্কুলের কাছে সাধারণ মানুষের ওপর ইসরায়েলি ড্রোন থেকে ফেলা বোমার আঘাতে দুই ভাই জুমা ও ফাদি তামের আহত হলে তাদের দ্রুত নাসের মেডিকেলে নেওয়া হয়। তবে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের বাঁচাতে পারেননি।
‎
‎শনিবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় স্থল, নৌ ও আকাশ পথে একাধিক হামলা চালানো হয়। ইসরায়েলি কামানের গোলা ও বিমান থেকে বোমাবর্ষণে আল-কারারা এলাকায় তিনজন ফিলিস্তিনি মারাত্মক আহত হয়েছে। গাজা শহরের পূর্বে তুফ্ফা এলাকাতেও চালানো হয় বিমান হামলা। হামলা হয় গাজার দক্ষিণে রাফা এলাকাতেও।
‎
‎গত শুক্রবার গাজার সরকারি মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-তাওয়াবতা জানিয়েছিলেন, গত মাসের চুক্তির পর ইসরায়েল ৫৩৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, গাজার মানবিক পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে আরও খারাপ হচ্ছে এবং ইসরায়েলি আগ্রাসনে জরুরি পরিষেবা ও অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে।

মন্তব্য (০)





image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

১

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৩

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৪

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৫

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

  • company_logo